রানির পেটে অসুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজা-রানি সব সময়ই সাধারণের ধরা-ছোঁয়ার বাইরে। আমজনতার ধারণা, তাঁরা থাকেন অভিজাত রাজপ্রাসাদে, খান রাজকীয় খাবার। আবার অসুখ-বিসুখ হলেও সব রাজরোগই তাঁদের ভাগ্যে থাকে বলে সবার ধারণা। তবে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সেই ঐতিহ্য বোধহয় ভাঙলেন। কারণ, কোনো রাজরোগ নয়, স্রেফ পেটের অসুখে হাঁসফাঁস করতে করতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাতে দুই দিনের রোম সফরসহ চলতি সপ্তাহে তাঁর সব দাপ্তরিক কাজ বাতিল করা হয়। শেষ খবর, সুস্থ হয়ে প্রাসাদে ফিরেছন রানি।