নকশা রান্নারেসিপি বই প্রথম লেখা হয় প্রাচীন গ্রিসে। খ্রিষ্টপূর্ব ৪০০ শতকে। হরেক রকম গ্রিক রান্না নিয়ে লেখা ওই রান্নার বইটি লেখেন মিথাকাস নামের এক ব্যক্তি। ‘সিসিলিয়ান কুক’ নামের ওই বইটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তার একটি সংস্করণে মুখবন্ধ লেখেন দার্শনিক প্লেটো। ইতিহাসের ওই সময়টায় এমনিতেই সিসিলীয় খাবার ছিল দারুণ মুখরোচক ও জনপ্রিয়। জলপাইয়ের তেল, পনির প্রভৃতি ব্যবহার করে সিসিলীয় খাবার তৈরির প্রক্রিয়াটিই ছিল অসম্ভব মুখরোচক। আজকের দিনে ‘সিসিলিয়ান কুক’-এর কোনো সংস্করণ যদি ইতিহাসবিদেরা আবিষ্কার করতেন, তাহলে নিশ্চিতভাবেই তা রেসিপি জগতের দিগন্ত পাল্টে দিতে পারত। জানা যায়, সিসিলিয়ান কুক বইয়ে আজকের তুরস্কের একটি খাবারের প্রণালি উল্লেখ ছিল। রিবন মাছকে কড়া করে ভেজে জলপাইয়ের তেল ও পনির মিশিয়ে পরিবেশন করা ওই রেসিপিটি নিশ্চিতভাবেই আলোড়ন তুলত আজকের রেসিপি জগতে।আরেকটি তথ্য এখানে সন্নিবেশিত করা যেতে পারে। মিথাকাসেরই সমসাময়িক এক ব্যক্তি (নাম টার্পসিওন) গ্রিসে একটি রান্নার স্কুল খুলেছিলেন। তিনি নিজেও একটি রান্নার বই লিখেছিলেন। যার নাম গ্যাস্ত্রোনমি। বলা হয় গ্যাস্ত্রোনমি খুব সম্ভব পৃথিবীর প্রথম রান্নার বই, যা দিয়ে রান্না শেখানো হতো আগ্রহীদের। নাইর ইকবাল