রাম দাওয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাম মন্দির আর বাবরি মসজিদেতে কী ধুন্ধুমার কাণ্ড চারিদিকে কী ঘোর বিতণ্ডা আর কাজিয়া ফেসাদ সন্দ কী—যদি থাকতেন আজ রসরাজ চক্রবর্তী শিব্রাম দিতেন বিধান সুনিশ্চিত:রাম মন্দির আর বাবরিতে কী আর তেমন তফাতবাবরির বদলে বরং রাবড়িতে করহ মনোনিবেশ, ‘মন্দির আর মসজিদে ঢাইকাছে তোমার পথ’বলেই তো গেছেন সাধন গুরুসাঁই। এত সব শুনে শক্তি আর রশীদেতে সে কী গলাগলি কত না আহ্লাদ বাবরির বদলে আমীর-খানি বন্দিশে বিভোর দুজনে মিলে আকণ্ঠ নির্জলা রামই গেলে প্রাণ ভরে সাঁটে তোফা তরল গরল;তারপর দুজনার অট্টরবে হাসির বাহার ছোটে দিগ্বিদিকে সে কী দমফাটা হাসির গমক, লা জবাব! রাম-রাবণের লড়াইতেও বোধ করি তেমনটা দেখা গিয়েছিল কি না ঘোর সন্দ;‘নাম কি মিয়া’র প্রত্যুত্তরে ধ্বনিত হয় শুধু কল্যাণ রাগ ‘নিকুচি করি, শরাবখোর ব্যাটা বামুন কোথাকার’ এমত খিস্তিখেউড়ের ফাঁকে দুজনেই হলো পগারপার,ওদের অট্টহাস্যে দেয় যোগ শামসের আনোয়ার...এরপর এখন এই যে বামিয়ান ভাঙল বর্বরস্য বর্বরতাওরাই না পুড়িয়েছিল আলেকজান্দ্রিয়ার সুপ্রাচীন গ্রন্থাগার! এরপরেও শুচিশুভ্র মোমের শিখায় জ্বলজ্বল করে জ্বলছিল আমাদের কবিতার ইস্পাতদৃঢ় ইশতাহার।