রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাকে যতটা সোজা মনে হয়, আসলে সে তত সরল না

পথে নেমে আমিও বুঝেছি, রাস্তামাত্র রমণীস্বভাবী

সঙ্গে আছে, কিন্তু সঙ্গে নেই!

ঘুরপাক খেতে থাকি রাস্তার সন্ধানে

রাস্তাও আদতে এক নারী

তোমাকে ডাকবেই

ডেকে নিয়ে ফেলে দেবে তুমুল বিভ্রমে!

না রাস্তা, না পথ তুমি কাউকেই পাবে না

পাব না জেনেও আমি বারবার রাস্তায় নেমেছি

এ পথে সে পথে তাকে খুঁজছি এখনো, যদি মেলে...

রাস্তাও মানুষ খোঁজে, সেও জানে—

যে পথে যায় না কেউ, সে পথ কখনো পথ নয়