রাস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার গাড়িগুলি দিনরাত প্রতিক্ষণ কালো রাস্তায়সাঁই সাঁই ছুটে বেড়াতে চায়।কাঁচা রাস্তায় যেতে চায় না।যেতে চায় না পিচ-ওঠা, এবড়োখেবড়ো,খানাখন্দে ভরা রাস্তায়।আমার গাড়িগুলি গ্যারেজে থাকতে চায় না।গ্যারেজ যেন কারাগার, হাজতখানা, হাসপাতাল।আমার গাড়িগুলি খালি ছটফট করে, হাসফাঁস করে।আর শুধু বারে যায়—মানে ফিলিং স্টেশন।গলা-অব্দি গিলে ইঞ্জিন তাতিয়ে কালো তরুণীরঅন্ধকারে ধাবমান আমার গাড়িগুলি...।