রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেহের পর্যায়ে থাকবে সে যতটা সম্ভব,শরীরের সুখে—মাথা না ঘামিয়ে ।রূপের পর্যায়ে থাকবে সে,অঙ্গভঙ্গে, ঈশারায়, লাস্যের আদিমে;আদি প্রবৃত্তির কাছে আবেদনে পূর্ণ রবে তার দিন, তার রাত । সে-জন্যে প্রয়োজন যতটুকু, তার ততটা বুদ্ধির চর্চা;জ্ঞানচর্চাও অবশ্য-অবশ্যই করবে সে ততটুকু,ততটুকু শুধু ।তাই, দী-র্ঘ রূপচর্চায় যায় প্রতি দিন তার ।‘হাবভাব, বিলাসচাতুরী’ শেখেযুদ্ধবিদ্যা রূপে ।এভাবেই ঘুরিয়ে দেবে তাহাদের মাথা,যারা তা খাটায় তাবৎ বিশ্বে, বহু এলাকায়, মরে খেটে ।চোখ টেনে সে মাথাকে পায়, পায় পৃথিবীকে—পুরুষের তা যা-আয়ত্তে, যতটা ।প্রকৃতির দেয়া রূপের আফিমগেলায় সে ঘরে-ঘরে।এই ইতিহাস রূপের কাহিনি, রূপকথা এক, রূপোপজীবিনীর