রূপান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌনতা মূলত একরকম বিষণ্ণতা। এ কথা মনে হয়, যখন উদ্যম আলিঙ্গনরত নর-নারী দেখি; আর সাথে এ-ও ভাবি যে এ সবকিছুই থাকবে না। মাও সে তুং বলেন, কিছু কিছু মৃত্যু পাহাড়ের মতো ভারী আর কিছু মৃত্যু পাখির পালকের চেয়েও হালকা। আমি বলি, পাহাড় কিংবা পালক নয়, মৃত্যু প্রকৃতপক্ষে এমন কিছু, যার কোনো ছায়া সৃষ্টি হয়নি। কিন্তু মৃত্যুরও আছে ডানা, তাতে ভর দিয়ে মানুষ উড়ে গেলে পড়ে থাকে তাদের মুগ্ধতা, পড়ে থাকে গাঢ় আলিঙ্গন, যত চুম্বন তারা করেছিল, সকল সৌন্দর্য মাটিতে লুপ্ত, কিংবা আগুনে পুড়ে ছাই, যৌনতা মানুষের এক নিঃসঙ্গ বেদনার নাম; অন্তহীন অনন্তে থেকে, মানুষের চারপাশে সে যেন এক বাতাসি লাটিম!