রেখে দিয়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে তোমাদের এই অশ্রুহীন চোখ, কয়েক লাইন বিদ্যা মুখস্থ করা গম্ভীর মুখআর মলাট চিবানো দাঁত দেখতে দেখতে আমি ক্লান্ত;আমি তাই হাত বাড়িয়ে আছি তাদের দিকেযারা ডোবা বিল আর পুকুরে পদ্মফুল ফোটায়,বাংলা সন-তারিখ দিয়ে চিঠি লেখে;আমি তোমাদের দিকেই তাকিয়ে আছি, যদি পারএকগুচ্ছ তৃণ আর একফোঁটা অশ্রুআমার জন্য রেখে দিয়ো;আমি তার গন্ধে মৃত্যুলোক থেকে জেগে উঠতে পারি।আজ আর আমার শহরের এই অন্ধ ফুটপাতের কাছে,এই সব মুখোশ-পরা মুখের কাছেকিছুই চাওয়ার নেই;দাঁত আর নখের গর্বে যারা মত্ত তারা কেনআমার জন্য কখনো চোখের জল ফেলতে যাবে?তোমরা যারা ডোবা-বিল খেতখামারের লকলকে ঘাসের মধ্যে ডুবে আছ,তোমরা যারা গায়ে মাখ পাকা ধানের গন্ধ,তাদের বলি, আমার জন্য রেখে দিয়োএকফোঁটা অশ্রু।