নুনের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে নুনের বিশাল একটি টিলা

হেঁটেই উঠব, বসব চূড়ায় আমি
নুন খেয়ে যায় কাকেরা বকেরা চিলে
জীবনে কত যে নুন নিয়ে পাগলামী

২.
নুনের জাহাজ ভিড়েছে দেহের তীরে
ব্যস্ত খালাসি মাল খালাসের জন্য
দিঘল সময় কেটেছে নুনের ভিড়ে
নুনের ছোঁয়ায় জীবন হয়েছে ধন্য

৩.
নুনের পাতায় গুণের নামতা
সুর করে পড়ে ওরা
অপার বেলায় ঘোরাঘুরি করে
তুখোড় নুনের ঘোড়া