রোমান্সিং উইথ লাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান্সিং উইথ লাইফ
রোমান্সিং উইথ লাইফ

লেখক: দেব আনন্দ
প্রকাশক: পেঙ্গুইন বুকস
৪৩৮ পৃষ্ঠা
দাম: ৯৯৮ টাকা
বলিউডের সবচেয়ে চিত্তাকর্ষক ও রোমান্টিক নায়ক দেব আনন্দের আত্মজীবনী রোমান্সিং উইথ লাইফ বলিউডের কোনো নায়কের লেখা একমাত্র গুরুত্বপূর্ণ আত্মজীবনী—বইটি সম্বন্ধে এভাবেই মন্তব্য করেছে আউটলুক। বইটিতে দেব আনন্দ তাঁর আকর্ষণীয় জীবনের গল্প বলেছেন। এই গল্প তাঁর কোনো ছবির গল্পের চেয়ে কম নাটকীয় নয়, পাঠককে ধরে রাখার মতো সম্মোহনী ক্ষমতাও আছে এর। গল্পে দেব আনন্দের যৌবনের দিনগুলো আলোয় উদ্ভাসিত হয়েছে। বোম্বেতে তাঁর উত্থানের কাহিনি ছড়িয়ে আছে বইটির ছত্রে ছত্রে। নায়িকা সুরাইয়ার সঙ্গে তাঁর ব্যর্থ প্রণয় ও সহশিল্পী কল্পনা কার্তিকের সঙ্গে বিবাহ, সবই উঠে এসেছে এ বইয়ে। এখানে যেমন পাওয়া যায় ব্যক্তি দেব আনন্দকে, তেমনি পাওয়া যায় কালের চিত্রও।