রোশেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি কত কথাই তো কতবার বলেছ, আমার তা শুনতে কোনোদিন একটুও খারাপ লাগেনি। ভালো লেগেছে। আজও লাগবে। তোমার কথাই তো আমি শুনতে চাই।
তুমি পুরোনো কথা ফিরিয়ে আনো, পুরোনো দিগগুলিকে ফিরিয়ে আনতে পারো না? এক একটা দিনকে ফিরিয়ে এনে থামিয়ে রাখতে পারো না? তুমি বিয়ে করো না, তবেই তো সে দিনগুলি ফিরে আসবে। ফুরিয়ে যাবে, আবার ফিরে আসবে। থেমে না হয় না-ই রইল। রোশেনারা, তুমি বিয়ে করো না।

রোশেনারা, তুমি কিছুতেই বিয়ে করো না। এক অর্থহীন সনির্বদ্ধ অনুরোধ। আমার দুচোখে অনুনয়, প্রত্যাশা।