র্বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাআলোকচিত্র ভাবনার বোঝাপড়াসম্পাদক: তানজিম ওয়াহাব ও মুনেম ওয়াসিফপ্রকাশনা: ঐতিহ্যদাম: ৭০০ টাকা।ছবি শুধুই ছবি নয়। এর পেছনে লুকিয়ে থাকে নানা অজানা কথা। আলোকচিত্রীরা যেমন নিজের মেধা ও মনন থেকে ছবি তোলেন, তেমনি চিত্রশিল্পীরাও নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তা ও চেতনার প্রকাশ ঘটান। আলোকচিত্র ভাবনার বোঝাপড়া এমনই একটি বই, যেখানে আলোকচিত্রের পাশাপাশি ছবির বর্ণনা দেওয়া হয়েছে। শার্ল বোদলেয়ার, ভল্টার বেনিয়ামিন, ফটোগ্রাফিকেন্দ্রিক আলোচনা স্থান পেয়েছে, তেমনি আমাদের দেশের আলোকচিত্রী নাসির আলী মামুনের আলাপচারিতায় উঠে এসেছে নৈসর্গিক নওয়াজেশ আহমেদের কথা।উদ্ধৃতি অভিধানসম্পাদনা: ড. দিলীপ কুমার মিত্রপ্রকাশক: পারুল প্রকাশনীদাম: ৬৫০ টাকাকোনো কোনো উদ্ধৃতি সংকলন দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে ভূমিকম্পের মতো নাড়িয়ে দেয়। যেমনটি ঘটেছিল গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে। এই অভিধানে বাংলা ভাষী লেখকদের কথাই উৎকলিত হয়েছে। সহস্রাধিক বছর ধরে বাঙালির চিন্তাভাবনার একটি ধারাবাহিক পরিচয় এতে আছে, যা চিরায়ত মর্যাদায় অভিষিক্ত হবে। বাঙালি মননের অতলস্পর্শী গভীরতা, সীমাহীন বিস্তার ও অভ্রংলিহ মহিমা এতে রূপবিধৃত। নানা ধরনের জীবন তথা বিশ্ববোধের সার্বিক পরিচয় এতে প্রকাশিত হয়েছে।সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।জবসলেখক: ওয়াল্টার আইসনপ্রকাশক: লিটল ব্রাউন, যুক্তরাষ্ট্রদাম: ১৭৯৫ টাকাস্টিভেন পল জবস, যিনি স্টিভ জবস নামে সারা বিশ্বে পরিচিত। যুক্তরাষ্ট্রের একজন প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা হয়েও গোটা দুনিয়ায় তাঁর নামডাক। তাঁকে বলা হয় পারসোনাল কম্পিউটারের পথিকৃৎ। ১৯৭৬ সালে তিনি অ্যাপল কম্পিউটার তৈরি করে সাড়া ফেলে দেন। পরবর্তী সময়ে একের পর এক প্রযুক্তির উদ্ভাবনের মধ্য দিয়ে নিজের পরিচয় জানান দেন। অ্যানিমেটেড সিনেমার ক্ষেত্রে তাঁর বিশাল অবদানের জন্য তাঁর নাম অন্যভাবে উচ্চারিত হয়। জীবনের পরতে পরতে অসম্ভবকে জয় করে তিনি পেয়েছিলেন তারকাখ্যাতি। সংগীতপঞ্চরত্নবাংলা সহিত্যেই কেবল নয়, সংগীতের ক্ষেত্রেও রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের অনন্য অবদান রয়েছে। এ ছাড়া সংগীতে উল্লেখযোগ্য অবদান আছে দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনের। বাংলা সংগীতের একটি উল্লেখযোগ্য অংশে অবদান রেখেছেন এই পাঁচজন। সম্প্রতি এই পাঁচজনের গান নিয়ে একটি গানের অ্যালবাম বাজারে এসেছে। পঞ্চরত্ন নামের এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন লীনা তাপসী খান। লেজার ভিশন থেকে বের হওয়া এই অ্যালবামে মোট ১০টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রস্বপ্নডানায়পরিচালক: গোলাম রাব্বানী বিপ্লবলোকে বলে ফজলু কবিরাজ। আসলে সে গ্রামের হাটে হাটে মলম বিক্রি করে। তার সহযোগী ১০ বছরের ছেলে রতন। একদিন হাট শেষে রতনের জন্য প্যান্ট কিনতে ফজলু পুরোনো কাপড়ের দোকানে যায়। প্যান্ট কেনার পর সে প্যান্টের পকেটে বিদেশি নোট পায়। এই বিদেশি নোটগুলো ঘিরে দেখা দেয় নানা ধরনের উৎকণ্ঠা আর স্বপ্ন। নোট ভাঙানোর জন্য ফজলু তার ছেলেবেলার বন্ধু সিরাজের সহযোগিতা নেয়।এ ওম্যান, এ গান অ্যান্ড এ নুডল শপপরিচালক: ঝাং ইমোওয়াং চীনের এক প্রত্যন্ত অঞ্চলের নুডল শপের মালিক। যথেষ্ট চালাক-চতুর। কিন্তু স্ত্রীকে তাঁরই দোকানের কর্মচারী লির সঙ্গে যৌনাচার করতে দেখে ভীষণ আহত হন। মালিকের স্ত্রী গোপনে তাঁকে সরবরাহ করেছে একটি পিস্তল, যা দিয়ে পরে স্বামী ওয়াংকে খুন করা হবে। ওদিকে স্ত্রী ও কর্মচারীর প্রকাশ্য প্রেম ঠেকাতে দুজনকেই হত্যার পরিকল্পনা নেন ওয়াং। ঘুষ দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে রাজি করান। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।