লম্বা-খাটোয় হাঁটুমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিতে কী দেখছেন? হ্যাঁ, আপনার অনুমান নির্ভুল। এদের একজন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। অন্যজন সবচেয়ে খাঁটো পূর্ণবয়স্ক মানুষ। ওদের মোলাকাত হলো তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে এ বছর ১৫ জানুয়ারিতে। ইয়োরোপের সবচেয়ে বড় শপিং মল ফোরাম ইস্তাম্বুলের সামনে তাই উপচে পড়া মানুষের ভিড়। ছবিটি সেখানে তোলা।শুরুতে দুজনের এই কাছাকাছি হওয়ার ঘটনাকে মুখোমুখি না হাঁটুমুখী হওয়া বলব, সে বিচারের ভার পাঠকের উপর ছেড়ে দিয়ে আমরা বলতে পারি, ওদের সাক্ষাতের শুরুতেই এলো একটি টুল। একজন তাতে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, এবার বলা যায়, তাঁরা দুজন মুখোমুখি হলেন। লম্বা যে জন, তিনি তুরস্কেরই লোক, সুলতান কোসেন তাঁর নাম। ২০১০ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। তাঁর উচ্চতা ৮ ফুট এক ইঞ্চি। শুধু তাই নয়, দীর্ঘতম হাত এবং দীর্ঘতম পায়ের রেকর্ডটিও তাঁর। ২০১০ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচে লম্বা মানুষ হিসেবে আখ্যায়িত হয়েছেন। এখানেই শেষ নয়। তাঁর হাত আর পায়ের পাতাও সবচেয়ে বড়। হাতের পাতা ১০.৮ ইঞ্চি, পায়েরটা ১৪.৩ ইঞ্চি।সবচেয়ে খাঁটো মানুষটি এসেছেন সুদূর চীন থেকে। নাম হি পিং পিং। তাঁর উচ্চতা ২ ফুট ৫.৪ ইঞ্চি। ইস্তাম্বুলে প্রথমবারের মতো গিনেস রেকর্ড লাইভ রোড শোতেই দেখা হলো দুজনার। আসুন, তাদের সঙ্গে পরিচিত হই। ১৯৮৮ সালের ১৩ জুলাই চীনের উত্তরে অবস্থিত উলানচাবু শহরে তাঁর জন্ম। ২০০৭ সালে জাপানের টোকিওতে একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রথম দেখা যায় হি পিং পিংকে। পরের বছরই তিনিপৃথিবীর সবচেয়ে খাঁটো মানুষ হিসেবে আখ্যায়িত হন।সে বছরই তিনি নিউইয়র্কে যান ২০০৯ সালের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রের্কডে উপস্থিত থাকবার জন্য। শারীরিক অসুবিধার কারনেই হি পিংপিং’এর বেড়ে ওঠা থেমে গেছে। ওসটেওজেনেসিস ইমপারফেকটা নামক হাড় বিকৃত রোগে তিনি লম্বা হতে পারেননি। এখন জীবনটা পুরোপুরি উপভোগ করছেন হি পিংপিং। আর সুলতান কোসেন? ১৯৮২ সালের ১০ ডিসেম্বর জন্ম তাঁর। জাতিতে তুর্কী। দশ বছর বয়স পর্যন্ত যে কোনো স্বাভাবিক মানুষের মতোই লম্বা হচ্ছিলেন কোসেন। হঠাত্ চোখের পেছনে ধরা পড়ল টিউমার। পিটুইটারি গ্ল্যান্ডের ওপর খুব বেশী চাপ পড়ায় পিটুইটারি জায়গানটিসাম নামে হরমোন নিঃসৃত হতে থাকে। ফলাফল লম্বায় দ্রুত বেড়ে উঠতে থাকা। করা হলো অস্ত্রোপচার, বেশ কবার। কিন্তু তাতেও থামল না আকাশের দিকে যাত্রা। অবশেষে ২০০৮ সালে টিউমারটি সরিয়ে ফেলেন চিকিত্সকেরা।। বন্ধ হয়ে যায় কোসেনের অস্বাভাবিক বেড়ে ওঠা। কোসেনের সঙ্গী এখন তাঁরই মত লম্বা একটি হাটাঁর লাঠি। ২. গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবার পর থেকে কোসেনের জীবনের অনেককিছুই প্রথমবারের মত হচ্ছে। ২৭ বছর বয়সী এ তরুণ প্রথমবারের মত বেড়ে উঠা শহর ছেড়ে বাইরে যাচ্ছেন। ঘুরে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক, লস অ্যানজেলেস, অস্ট্রিয়া,পর্তুগাল, স্পেন, ইতালি। পুরো সময়টাতেই তাকে ব্যস্ত থাকতে হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রের্কডের প্রচারের কাজে। এ খ্যাতি পাবার পর তিনি প্রথমবারের মত একজন ভালোবাসার মানুষ খুঁজে পাবেন বলে আশা করছেন। শারিরীকভাবে এত ছোট হওয়ার কারণে কোন দুঃখ, কষ্ট? একদমই না—হি পিংপিং-এর জবাব। জাপানের এক টেলিভিশনে তিনি বলেছিলেন, ‘ছোট হওয়া অনেক ভাল। চলাফেরায় সুবিধা তো আছেই, যে কোন ছোট জায়গা গলে চলে যাওয়া যায়।’গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবার আগে দুজনকেই দিতে হয়েছে নিজ যোগ্যতার যথার্থ প্রমাণ। গিনেস এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডে নিজে উপস্থিত থেকে দিনে তিনবার হি পিংপিং এর উচ্চতা মাপেন। একই পদ্ধতি অনুসরন করা হয় সুলতান কোসেনের বেলায়ও। এক্ষেত্রে কোসেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনেরই বাও শিশাং । ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনিই ছিলেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। মাত্র ১০ সেমি. উচ্চতায় এগিয়ে থেকে কোসেনই জয়ী হন। হি পিংপিং কে লড়তে হয়েছে নেপালের ১৪ বছরের ছেলে থাপা মাগার এবং জর্ডানের ইউনিস এডওয়ার্নের সঙ্গে। উচ্চতায় ছোট হবার লড়াইয়ে তাঁদের হারিয়ে তিনি আজ জয়ী।