আবুল আহসান চৌধুরী, পেশায় অধ্যাপক। প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৭০। শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও সংগ্রাহক হিসেবে তাঁর খ্যাতি সুবিদিত। মূলত লালন গবেষক; এ ছাড়া লোকসাহিত্য নিয়ে নিরলস কাজ করছেন তিনি। বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গ সাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের রাজ্য সমিতির লালন পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার।নতুন তাৎপর্য ও ব্যঞ্জনা খোঁজাশিক্ষকতা যেহেতু পড়াশোনানির্ভর, তাই পড়াশোনার মধ্যেই থাকতে হয়। তবে এই পড়াশোনার বাইরে বর্তমানে বিশেষভাবে মনোনিবেশ করেছি লালনের গান নিয়ে। বিশেষত, লালনের সাত-আট শ গান নিয়েই কাজ। আর লালনের এই প্রামাণ্য গান শোনার সঙ্গে গানের কথাগুলো পড়ছি। এর কথা থেকে নতুন তাৎপর্য ও ব্যঞ্জনা খোঁজার চেষ্টা করছি। লালনের সাধনার ধারা দারুণভাবে ভাবায় এবং অনুপ্রাণিত করে। এ ছাড়া পড়ছি বিক্রম সাম্পাতের মাই নেম ইজ গহরজান। গহরজান কিংবদন্তি নায়িকা। আর এই নায়িকার জীবন, ভাবনা, দর্শন নিয়ে সামগ্রিক ভাবনানির্ভর এই লেখা।উপন্যাস এবং সিনেমার বিন্যাসগত ভিন্নতাসর্বশেষ সিনেমা দেখেছি গৌতম ঘোষের মনের মানুষ। যেহেতু লালন নিয়ে গবেষণার কাজ করছি, তাই লালনকে নিয়ে বানানো এই সিনেমা দেখলাম। মূলত সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হয়েছে। বিশেষ কারণে এই সিনেমার সঙ্গে আমার সম্পর্ক আছে। উপন্যাস আর সিনেমার বিন্যাসগত পার্থক্য থাকবেই। তবে এই সিনেমার আগে তানভীর মোকাম্মেলের লালনকে নিয়ে নির্মিত সিনেমাও দেখেছি।কাজের সঙ্গেই গানঅভ্যাসের কারণেই যেকোনো কাজের সঙ্গে থাকলেই গান শুনি। মূলত কোনো কিছু পড়া এবং লেখার কাজের সময় মৃদু চালে গান না শুনলে চলে না। গান কাজের প্রেরণা দেয়, উজ্জীবিত করে। তবে সব সময়ই পুরোনো দিনের গান শুনি। বিশেষত, বাংলা গানের রেকর্ড যখন থেকে চালু হয়েছে, সেই সময়ের গানের সংগ্রহ আছে। পঞ্চাশ-ষাটের দশকের গান বেশি শুনি। ইন্দুবালা, আঙুর বালা, কমলা ঝরিয়া অত্যন্ত পছন্দের শিল্পী। এ ছাড়া কে মল্লিক, আব্বাস উদ্দীন আর সুধীরলাল চক্রবর্তীর গান শুনি। এঁদের গান অন্তর ছুঁয়ে যায়। নিজের যত কাজএক ধরনের ছেলেমানুষি থেকেই লেখালেখির শুরু। প্রথম প্রকাশিত লেখা ছিল একটি কবিতা। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। যুদ্ধের সময়ই স্বদেশ আমার বাংলা নামের কবিতার বই প্রকাশিত হয়। গদ্য লেখার শুরুটা হয় বাউলদের লোকসংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়ে। বর্তমানে কাজ করছি কলের গান, অর্থাৎ গ্রামোফোনের সূত্রপাত নিয়ে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহারসূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।