লিন্ডা মারিয়া বারোসের কবিতা
লিন্ডা মারিয়া বারোসলিন্ডা মারিয়া বারোসের জন্ম বুখারেস্টে। এক সাময়িকীতে সাত বছর বয়সে লেখার সূচনা। সর্বোনে তুলনামূলক সাহিত্যে পড়াশোনা করেন। ২১ বছরের মধ্যেই তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়। রোমানীয় ভাষায় দুটি কাব্যগ্রন্থ এবং কয়েকটি নাটক রচনা করেন।ফরাসি ভাষায় তাঁর কাব্যগ্রন্থ চিহ্ন ও ছায়ার গ্রন্থ ২০০৪-এ পুরস্কৃত হয়। ২০০৬ সালে তাঁর দ্বিতীয় ফরাসি কাব্যগ্রন্থ রেজর বেলডের বাড়ি বের হয়। ২০০৭-এ এ বইয়ের জন্য ২৬ বছর বয়সেই তিনি ৬৫ বছরের ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে প্রিক্স এপোলিনেখ নামক ফ্রান্সের খুব সম্মানিত পুরস্কার লাভ করেন। তিনি দুই ভাষাতেই যাপন করছেন, রোমানীয় থেকে ফরাসি আর ফরাসি থেকে রোমানীয়তে অনুবাদ করে চলেছেন।লিন্ডা মারিয়া বারোস তরুণ রোমানীয় কবিদের মধ্যে বিশেষ স্থান দখল করে আছেন। বিশিষ্ট সমালোচক আলেক্সানদ্রু মাতেই ২০০৫-এ লিখেছেন, তিনি নিশ্চিত নন যে এই মুহূর্তে লিন্ডা মারিয়া বারোস ফরাসি সাহিত্যের চেয়ে রোমানীয় সাহিত্যের বেশি অংশীদার কি না। (মিশা জে. নিয্ন্-এর লেখা থেকে)শব্দের প্রধান ভান্ডারযদি তুমি না লিখো আমার নাম প্রতিটি দিবসে,তবে, আমাদের হাতগুলো গুঁড়িয়ে যাক বাক্যের জঞ্জালে! তোমার মুখ মোচড়ানো, যা দিয়ে উচ্চারণ করো শব্দশব্দের চাবুক মারা হলো যা তোমার ও আমার মধ্যে নেকড়ের ফাঁদ পেতেছিলো!এবং তারা যেন আর সেরে না ওঠে, যে ক্ষতগুলো তোমার যা তুমি আমার অশ্রু ঢেলে ধুয়ে নাওযে অশ্রু ব্যারেল ব্যারেল শহরে এসেছে!আর তোমার মুখশ্রী যেনচিরতরে জানালায় থেঁতলে গেছেআর তুমি যদি দিনের পরে দিন আমার নাম খোদাই না করো তোমার ভালোবাসার জ্বালানিভরা ফ্লাস্কেআর, হ্যাঁ, তুমি ব্যর্থ হলে, অনিদ্রায়, আমার নাম লিখতেমিষ্টি ও সংবেদী প্রেমপত্রে, যেভাবে আমরা শুরু করেছিলামআমি তোমার মুখ সত্যি সত্যি ক্যাটগাট দিয়ে সেলাই করে দেবো।রিং রোডেশহরতলি থেকে কেবল মেয়েরা বড় রাস্তায় পা ফেলেআমি আগেই বলেছি তোমাকেদেয়ালে ছুড়লে থুথু তার লম্বা ধারা নামে স্পার্মের যেন বা।দয়াপরবশ হয়ে তাদের করুণা করো না, অথবা বিরক্তির সাথে, ঘরে, তোমার চিলেকোঠায়।তাদের আত্মার ভেতরে তুমি তো দেখতে পারো নাকেননা তার চাবি স্তনবৃন্তের মধ্যিখানে লুকানো।শহরতলি থেকে আসা মেয়েরাপরস্পর হাতের তালুতে মেঘ রেখে টস্ করে তাদের মুচকি হাসি খোলে নাধর্ষকামীর উদারতা যেনআবার হাইমেন দিয়ে বন্ধ করেছে যোনিমুখ!শহরতলি থেকে আসা মেয়েরা জীবিত যেমন বলেছি আগে ধরণীর মতো।ভালোবাসা ও সায়ানাইডআমাকে ঘর থেকে ডেকো না, তোমার চিলেকোঠা থেকে,ঘুরছে—টলায়মান চন্দ্রগ্রস্তের মতো তোমার কুকারের নবগুলো,তোমাকে তোলার জন্যে একবার আর সবার জন্য ওভেনের গর্জানো নেকড়ে থেকেতাদের ঘন হয়ে দাঁড়ানো ফার বৃক্ষের সাথে,যা তোমার বাহুতে অফুরান ছড়াচ্ছে রাত্রে, বিষফোঁড়ার মতো, যখন তুমি তোমার সিগারেট তোমার মাংসের গভীরে ঠেসে ধরছো।আমাকে ঘর থেকে ডেকো না, তোমার চিলেকোঠা থেকে,ভেঙে টুকরো হচ্ছে—টুকরো হওয়া মাতালের মতো বিছানার খুঁটির মধ্যিখানে, দরোজায়, বুটের তলায়তোমার টিবিয়া ও তোমার ফিবুলা হাড়আমার মোবাইলে ভাঙার শব্দ শুনতে পাইযেন তুমি টুকরো হয়ে যাচ্ছতোমার বাবার পুরোনো শিকারি রাইফেলেতোমার পক্ষে আবার গুলি ভরা ভীষণ কষ্টের, তিনি তাঁর মগজ উড়িয়ে দেওয়ার পরে এবং খিঁচুনির ধাক্কায় দরোজায় লাথি ছোড়ার কালে।আমাকে ঘর থেকে ডেকো না, তোমার চিলেকোঠা থেকে,আর আমি আমার হূৎপিণ্ড ছিঁড়ে আনবো বুকের ভেতর থেকেআমারই দাঁতে তাকে আমি কামড়ে ধরবোএবং একটি উপড়ানো টুকরো লবণাক্ত করে দেবো আমার চোখের জলেআর আমি তাকে সজোরে নিক্ষেপ করবোযেভাবে কেউ মাইলফলককে ছুড়ে মারেআর তোমার টিবিয়া তোমার ফিবুলা ছোট্ট ছোট্ট টুকরো হয়ে যাবে।আর তখন ওভেনে তা সমাহিত হবেতোমার অ্যামোনিয়াক্রান্ত ঝাঁজালো নিঃশ্বাসতাকে একবার টুকরো টুকরো করবে সবার জন্যে তোমার বুনো পাশবিক মাথা!২০০৮-এ স্টিফেন রোমের ইংরেজি অনুবাদ থেকে অনুবাদ: জিললুর রহমান