লিলুয়া হাওয়ায় নাচে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার মায়ের বিশাল আঁচল লিলুয়া হাওয়ায় নাচেতার এক কোণে দুষ্টুমতো কে যেন লুকিয়ে আছে।আমি গেলাম কাছেআরে, এ যে আমি, কী যে অবাক লাগেমা বললেন, এই ছেলে, তুই কে?মুখ খুলে তুই পরিচয়টুকু দে।পালাবি না, আমার কথা শোন।আমি বললাম, নামটা হুমায়ূন।তোর হয়েছে কী, বল?তোর চোখে টলমল কেন জল?কেঁদে তোদের সব দুঃখ নিয়ে কাঁদব একা আমিএ কথাটি বললে হবে নাকি?এই হুমায়ূন বোকা,আমার দুষ্ট খোকা,কাগজ নিয়ে বসতো আমার কাছে।চোখ মোছ, কলমটা নে হাতে।কী লিখবি, মন যা লিখতে চায়।কাগজ তো নেই, বিছিয়ে দিলাম আঁচল।আর দেরি না, লিখতে বস রে পাগল।আমি লিখতে বসেছি, লিখে যাচ্ছি।