লেখার উপাদান বাংলাদেশের বিচিত্র বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজিয়া রহমান, পড়াশোনা করেছেন অর্থনীতিতে। সাহিত্য তাঁর আগ্রহের জায়গা। লিখেছেন অসংখ্য উপন্যাস, ছোটগল্প। সাহিত্যের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমী পদকসহ বেশ কিছু পুরস্কার।বইয়ের পাতা না উল্টিয়ে ঘুমাতে পারি নালেখালেখির সুবাদে নানা ধরনের বই পড়তে হয়। অভ্যাসটা এমন হয়েছে, কোনো একটা বইয়ের পাতা না উল্টিয়ে ঘুমাতে পারি না। কবিতার বই পড়ার আগ্রহ ছিল খুব বেশি। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টপাধ্যায়, সুধীন দত্ত ও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। এর পরের সময় এসে আল মাহমুদ, শহীদ কাদরী ও সৈয়দ শামসুল হকের সনেট পড়ে মুগ্ধ হই। তবে রবীন্দ্রনাথকে বারবার পড়তে হয়। ভালো লাগে জীবনীগ্রন্থ পড়তে। জ্যোতিপ্রকাশ দত্ত ও বেলাল চৌধুরীর আত্মজীবনী পড়ছি। বাইরের লেখকদের মধ্যে ভালো লাগে ওরহান পামুকের লেখা। পামুকের অধিকাংশ বইয়ে যে ব্যাপারটি খুঁজে পাই, তা হলো তাঁর নিজস্বতা। তুরস্কে জন্মের কারণে তিনি কখনো ইউরোপিয়ান, কখনো এশিয়ান। যে কারণে ঘুরেফিরে তাঁর লেখায় এই দুই সত্তা বারবার ফিরে আসে।লোকসংগীতে আত্নার টানরবীন্দ্রনাথের গানের কথা আর সুরের বিশেষ ভক্ত আমি। লোকসংগীতের মধ্যে কী যেন এক প্রাণের বাঁধন রয়েছে, আছে আত্মার টান। এটা উপলব্ধির ব্যাপার। তবে নজরুলের গান ব্যাকরণগত দিক থেকে অনেক সমৃদ্ধ।প্রাঞ্জল ভাষা আর কাহিনির তথ্যচিত্র ভালো লাগেসিনেমা হলে গিয়ে সিনেমার স্বাদ নেওয়া হয় না অনেক দিন। তবে ঘরে বসেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখি। এখনকার তথ্যচিত্রের মধ্যে অভিনবত্ব আছে। প্রাঞ্জল ভাষা আর কাহিনিনির্ভর তথ্যচিত্রগুলোর ক্যামেরার কাজ আমি মনে করি খুবই ভালো।সেই নেইবিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলোর মতো আড্ডা তো এখন আর চাইলেও দেওয়া সম্ভব নয়। বয়স আর শারীরিক জটিলতার কারণে বাইরের আড্ডা কমে গেছে। তবে লেখালেখির সঙ্গে যাঁরা জড়িত, বিশেষ করে সমমনাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়। প্রাচীন নগরীতে যাত্রাআত্মজীবনীর দুই খণ্ড অভিবাসী ও নদী নিরবধী বেরিয়ে গেছে। এখন তৃতীয় খণ্ড প্রাচীন নগরীতে যাত্রা নিয়ে মেতে আছি। এ যাত্রা যেন শেষ হওয়ার নয়, চলবে অনন্তকাল।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার