লোনলিনেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন পরে লোনলিনেসের সঙ্গে আবার দেখা। সে কয়, ভাই, আপনি না গেছিলেন গা; আবার কই থিকা আইলেন? আমি কই, না না, ফিরা আসি নাই তো একবারে; দেখতে আইলাম রাস্তাঘাট কী রকম, আগের মতোন আছে কি না; এখনো কি গরুর দুধের চা বেচো নাকি—এইসব। সে কয়, দুইটা সিগ্রেট খান ভাই, একটার পরে একটা; তাইলে ভাল্লাগব। কুয়াশা এখনো পড়ে নাই। মনে হয় বাতাসে খালি একটু ধোঁয়া উঠতেছে। রিকশা-টেম্পো-বাস-ট্রাক-কার—সবই যাইতেছে কোথাও না কোথাও। লোনলিনেস চা বানাইতেছে। চা-টা খাইয়া আমি আবার হাঁটতে হাঁটতে বাসায় চইলা আসব। মনেই হবে না, রাস্তায় লোনলিনেসের সঙ্গেই দেখা করতে গেছিলাম। মাঝেমধ্যে এই রকম তো আসাই যায়—আমি ভাবতেছিলাম।