প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার ভেতরে তোমার পলিময় আভরণ
রুচিময়-কারুময়
অন্য কিছু নয়—লাবণ্য যতটা, তুমি অনন্য
দীর্ঘশ্বাসময় তেষট্টি বছরের পুরোনো পত্রগুচ্ছে
দীর্ঘায়িত স্মৃতিরেখা
স্বপ্নে-ধ্যানে-জ্ঞানে কতটুকুই-বা শিকড়িত হবে—
এভাবে কি কখনো ভেবেছ—
বাহুল্যহীন তুখোড়-মুখর আড্ডাঘোরে?
আমার মধ্যে চতুর্পাশে তোমার চুম্বনের নিরাভরণ
আমার গরিবঘরে ক্ষীণায়ু জীবনকে
দৃঢ় করে—
পরাজয়ের অনেক নিরাশাকে—আলো, এনে দেয়
এখনো তোমার নিরুপম, আমার বেঁচে থাকা শক্তি