শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আলাস্কার প্রুডি বে তেলক্ষেত্রে পূর্ণ উৎপাদনক্ষম একটি তেলকূপ থেকে দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ১০ হাজার ব্যারেল, কিন্তু এর বাকি ৪৮টি রাজ্যে গড় উত্তোলনের পরিমাণ মাত্র ১১ ব্যারেল। একটি পারমাণবিক প্ল্যান্টের কার্যকর জীবন গড়ে মাত্র ৪০ বছর। কিন্তু প্ল্যান্টটাকে পুরোপুরি অকার্যকর করতে প্রায় ১০০ বছরের মতো নিষ্ক্রিয় অবস্থায় রাখতে হবে, যাতে ভেঙে ফেলার আগে তেজস্ক্রিয় পদার্থগুলো পর্যাপ্ত পরিমাণে ক্ষয় হতে পারে। ১৮৭২ সালে এক ভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের এক-চতুর্থাংশ ঘোড়া মারা যায়। ঘোড়া কমে যাওয়ার কারণে আমেরিকান জীবন ও শিল্প আক্ষরিক অর্থে পঙ্গু হয়ে যায়।  একটি আগ্নেয়গিরির শক্তি সবচেয়ে বড় শক্তিশালী হ্যারিকেন ঝড়, সুনামি অথবা ভূমিকম্পের শক্তির চেয়েও তীব্র।  ১৯৬৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র পৃথিবীর ১ নম্বর তেল উৎপাদনকারী দেশ ছিল। পরের বছর মধ্যপ্রাচ্য একে অতিক্রম করে এবং ১৯৭০ সালের পর থেকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের চেয়ে এক-তৃতীয়াংশ বেশি তেল উৎপাদন করছে। অতিরিক্ত একজন লোক একটি ককটেল পার্টিতে ঢুকলে সেটা আরেকটি ১২০ ওয়াট বৈদ্যুতিক বাতি জ্বালানোর সমতুল্য। প্রতিদিন দুই হাজার ৫০০ ক্যালরি খেয়ে বেঁচে থাকা একজন মানুষ প্রতিঘণ্টায় প্রায় ১০৪ ক্যালরি নিঃসরণ করে, যেটা ১২০ ওয়াটের সমান।  পৃথিবী সূর্যের তীব্র তাপশক্তির এক বিলিয়নের এক ভাগের মাত্র অর্ধেক গ্রহণ করে। ১৮০৭ সাথে প্রথমবারের মতো লন্ডন শহরের রাস্তাগুলো গ্যাস বাতি দিয়ে আলোকিত করা হয়। এর জন্য কয়লার গ্যাস ব্যবহার করা হয়েছিল।ভাষান্তর: হাসান খুরশিদ