শক্তিশালী খুদে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মুক্তভাবে জীবিত ব্যাকটেরিয়া সবচেয়ে ক্ষুদ্র কোষ। এত ছোট যে এক ফোঁটা তরলে ৫০ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকতে পারে। মশার দাঁত আছে ৪৭টি। পার্থেনোজেনেসিস হচ্ছে উদ্ভিদ-জগতের এমন এক প্রজনন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় শুক্রাণু ছাড়াই স্ত্রী ডিম্বাণু নিষিক্ত হতে পারে। প্রাকৃতিকভাবেই উদ্ভিদে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়। একইভাবে এই প্রক্রিয়ায় কিছু পোকামাকড়জাতীয় প্রাণীও জন্ম নেয়। যেমন, পানিতে বিচরণশীল কিছু মাছি ও অ্যাফিড নামের এক ধরনের পতঙ্গ। রক্ত খেয়ে একটি মশা তার দ্বিগুণ ওজনের ঢাউস আকৃতির শরীর নিয়েও উড়তে পারে। মে-ফ্লাই বা শ্যাডফ্লাইয়ের (এক জাতীয় ঘাসফড়িং) শূককীট ডিম ফুটে বের হওয়ার পর প্রায় তিন বছর সময় নেয় পূর্ণবয়স্ক হতে। কিন্তু পূর্ণবয়স্ক হওয়ার পর মাত্র এক দিন বাঁচে। এই এক দিনে তারা দুবার খোলস বদলায়। নারী মে-ফ্লাই পুরুষ মে-ফ্লাইয়ের সঙ্গে মিলিত হয় এবং মৃত্যুর আগে পরবর্তী বংশধর রেখে যেতে পানিতে ডিম পাড়ে। পূর্ণবয়স্ক মে-ফ্লাইয়ের মুখ না থাকায় এরা খেতে পারে না। সবচেয়ে খুদে ব্যাকটেরিয়ার নাম প্লুরোনিউমোনিয়া। প্রায় দুই মিলিয়ন প্লুরোনিউমোনিয়া পাশাপাশি রাখলে এক ইঞ্চির মতো লম্বা হবে। ফরাসি পদার্থবিদ রেনি অ্যান্তন ডি রিউমির (১৬৮৩-১৭৫৭) মৌচাকের ষড়্ভুজাকৃতি কোষের জ্যামিতিক গঠন দেখে এতই মুগ্ধ হন যে তিনি প্রস্তাব করেন পরিমাপের আদর্শ একক হিসেবে এগুলোকে ব্যবহার করার। আর্মাডিলো ও শজারুর সুস্বাস্থ্যের জন্য নীল মাছি অত্যাবশ্যকীয়। এই দুই প্রাণীর চামড়ায় মাছি অতি দরকারি উদ্দীপনা সৃষ্টি করে। মাছিমুক্ত আর্মাডিলো ও শজারু বেশি দিন বাঁচে না। অ্যামিবা টুকরো করলে নতুন অ্যামিবার সৃষ্টি হয়। একটি অ্যামিবার সাইটোপ্লাজম, আরেকটির নিউক্লিয়াস এবং তৃতীয় একটির মেমব্রেন একসঙ্গে করা হল নতুন প্রাণীটি সাঁতরে চলে যাবে।ভাষান্তর: হাসান খুরশীদ