শব্দহীন সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রৌদ্র শুকায় সজীবতা; চন্দনার জল।

প্রতিদিন প্রতিফলে বেঁচে থাকার সংগ্রামে
শোষণের জাঁতাকলে অথবা বঞ্চনার চাবুকে;
একটু একটু সুখ কিংবা অসুখ
অপুষ্ট স্বপ্ন, কিছু আশা
মেধার মৃত্যু; পিপীলিকার চোখে খাদ্য খোঁজা
কবি হওয়াটা—দুরাশা।
তবুও ছদ্মবেশের হাসি লেপটে থাকে
কবিপত্নী, জীর্ণ ঘর আগামীর ছোট কবির মুখে।
 মধুখালী, ফরিদপুর