প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর ধারে খালের পাড়ে
উঠছে দুলে কাশফুল,
ধানের খেতে মেঠোপথে
ফুটল সবুজ ঘাসফুল।
বেণুবনে ছুটছে মিছিল
মৌমাছিদের গুঞ্জরণ,
শিউলিঝরা ফুলের বনে
যাচ্ছে নেচে সমীরণ!
স্বচ্ছ আকাশ মুক্ত বাতাস
করছে রোদে ঝিকমিক
দিঘির জলে শাপলা-শালুক
হাসছে কেবল ফিকফিক।
হাওর-ঝিলে ঘুরছে শত
গাঙচিলেরই দল,
স্রোতস্বিনী ইছামতি
ডাকছে রে কলকল!
খোকা-খুকি শিখতে রে পাঠ
সুপ্রভাতে জেগেছে,
বিচিত্র ওই শরৎ রানি
নতুন রূপে সেজেছে!