শরৎ আমার শিশিরে টিপসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

শরৎ আমার বালকবেলা, শিশিরে টিপসই,

বলো, তাকে আমি খুঁজব এখন কই?

শরৎ সে তো শিউলিতলা, গন্ধে ভেজা বাড়ি

তাকে কি আর খুঁজে আনতে পারি!।

সে যে আমার বাল্যকালের মিষ্টি মেঘের ছড়া

সে যে আমার দুপুরবেলা মন-কেমন করা,

শরৎ সে তো উপচে পড়া সাদা দুধের বাটি,

দিঘির জলে চাঁদ ভেসে যায়, মমের মতো মাটি;

শরৎ সে তো কাশফুলের মলাটমোড়া বই,

তাকে আমি খুঁজব কোথায়? আকাশে চেয়ে রই।