শরৎ মানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরৎ মানেই কাশের শোভা দূর আকাশের নীল
স্নিগ্ধতার পাতায় মোড়া স্বপ্ন অনাবিল
শিউলি ফুলের গন্ধভরা নিসর্গময় দিন
বর্তমানের শেকড় ছুঁয়ে অতীত স্মৃতির ঋণ।
শরৎ মানেই শাপলা পুকুর সোনা রোদের চিক
গাছের পাতায় আলোর সিঁথি আনন্দ ঝিকমিক
জোছনাভরা রাতের কোলে রাখাল বাঁশির সুর
গাঁওবালিকার রেশম চুলে বিষণ্ন রোদ্দুর।
শরৎ মানেই শান্ত নদী জলপরিদের গান
লজ্জারাঙা বধূর মনে মৌন অভিমান
মাঠে বনে কাশ মেয়েদের চুমকি জরির সাজ
নৌকো মাঝির বইঠা-পালে রুপোর কারুকাজ।