শরৎ ২০১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলে আছে শরৎ ধূসর আকাশে
এখনো উধাও নীলাকাশে সাদা মেঘ
বৃষ্টির দাপটে ভরা বর্ষা
ভাদ্রের শেষে—
দখলের মহোৎসবে প্রকৃতিও
একাসনে।
তালের ডোঙা ভাসায় ঝিলের জলে
কিশোরীর হাতে বাঁশের লগি,
বৃষ্টিভেজা মুখ
ভরপুর সুখ
শাপলা লালে।
দিগন্তে আবছা আকাশ
ক্রমশ এগোয়—
শব্দ জাগে সরসর ঘাসের ডগায়
ডোঙা দোলে টলমল
নাকফুলে ফোঁটা জল
শরতের কাশফুল বাতাসে দোলায়।