শহরের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক শহরটি সবসময় উত্তপ্ত থাকে ভূগর্ভস্থ উষ্ণ প্রস্রবণের কারণে। রিকজাভিক সম্ভবত বিশ্বের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর। ১৯৭০ সালের জনসংখ্যা পরিসংখ্যানে দেখা যায়, নিউইয়র্ক শহরে সবচেয়ে বেশি কৃষ্ণাঙ্গদের বাস, সংখ্যা ১৬,৬৬,৬৩৬। তার পরের স্থান হলো জায়ারের কিনশাসা শহর। সেখানে কৃষ্ণাঙ্গদের সংখ্যা হলো ১৬,২৩,৭৬০। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ফিলাডেলফিয়া ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইংরেজি ভাষাভাষী শহর, প্রথম স্থানে ছিল লন্ডন। ১৬৫০ সালে বিশ্বের বৃহত্তম শহর ছিল বলিভিয়ার পোডোসি। ১৫৪৬ সালে সেখানে বিশাল এক রুপার খনি আবিষ্কার হয় এবং ১৬৫০ সালের মধ্যে পোডেসির জনসংখ্যা দাঁড়ায় ১,৬০,০০০ জন। পোডোসি বিশ্বের অন্যতম সুউচ্চ নগরী, ১৩,৭৮০ ফুট। পরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের সৃষ্ট দুর্যোগ আর পেরু ও মেক্সিকোয় বেশকিছু খনি আবিষ্কৃত হওয়ায় ওই শহরের লোকসংখ্যা কমে গিয়ে দাঁড়ায় ৬০,০০০ জনে।  প্যারিসে ভূগর্ভস্থ ব্যবস্থা অতুলনীয়। ৬০০ মাইল দীর্ঘ এক পাইপ দিয়ে বাসাবাড়ি এবং বাণিজ্য ভবনে কমপ্রেসড এয়ার সরবরাহের ব্যবস্থা করা আছে। কিন্তু ব্যবস্থাটি চালু করা হয়েছিল ঘড়ি এবং এলিভেটর চালু রাখার জন্য। বাগদাদ একসময় বিশ্বের বৃহত্তম শহর ছিল। এর লোকসংখ্যা ছিল ২০ লাখ। আয়তন ছিল ব্যাবিলনের চেয়েও বেশি। বাগদাদের গৌরবময় এবং জাঁকজমকপূর্ণ যুগ শুরু হয়েছিল ৭৮৬ সালে, যখন বাদশা হারুন-আল-রশিদ সিংহাসনে বসেন। নিউইয়র্ক শহরের ৫৭০ মাইল দীর্ঘ উপকূল রেখা আছে। বলিভিয়ার লাপাজ নগরী সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ফুট উঁচুতে অবস্থিত। শহরটি একটি অগ্নিনিরোধক শহর। দমকল বাহিনী আছে, কিন্তু মরচে ধরে অকেজো হয়ে গেছে গাড়িগুলো। আসলে অত উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণ এত কম যে আগুন ধরার কোনো সুযোগ নেই। ১৫১৯ সালে করতেস যখন মেক্সিকো দখল করেন, তখন মেক্সিকো সিটির নাম ছিল টেনোকটিটলান। গাছপালা, ফুলে ফুলে শোভিত, পরিষ্কার-পরিচ্ছন্ন শহরটির আয়তন ছিল লন্ডনের চেয়ে পাঁচগুণ বড়। লস এঞ্জেলেসের পুরো সমতল জায়গার শতকরা ২৪ ভাগ গাড়ি রাখার জন্য রাখা হয়েছে। অনুবাদ: হাসান খুরশিদ