শহরের কাহিনি
আলাস্কার ছোট্ট একটি শহর জুনো। সত্তর দশকের গণনায় দেখা গেছে, শহরের লোকসংখ্যা মাত্র ছয় হাজার। তবে আয়তনের দিক দিয়ে দেখলে দেখা যাবে, এই ছোট্ট শহরটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর। ১৯৭০ সালে জুনো একীভূত হয়েছিল ডগলাস শহরের সঙ্গে। ডগলাস ছিল গ্যাসটিনো চ্যানেলের অন্য প্রান্তের দ্বীপশহর। দুই শহর একীভূত হওয়ার ফলে শহরের আয়তন দাঁড়িয়েছে তিন হাজার ১০৮ মাইলে। নিউইয়র্ক শহরের ম্যানহাটনের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্ট্রাল পার্কটি এত সুন্দরভাবে সাজানো যে মনে হয়, প্রকৃতি নিজেই যেন সৌন্দর্য সৃষ্টি করে গেছে। আসলে তা নয়। ৮৪০ একরের এই জায়গা একসময় ছিল জলাভূমি—শহরের পরিত্যক্ত জঞ্জালে পূর্ণ। ১৮৫৭ সালে ফ্রেডারিক ল ওলমস্টেড এবং ক্যালভার্ট ভক্স ধীরে ধীরে এটিকে পার্কে রূপান্তরের কাজে হাত দেন, যা এখন যুক্তরাষ্ট্রের সব পার্কের মডেল হিসেবে ব্যবহূত হয়। দশম ও পঞ্চদশ শতাব্দী পর্যন্ত প্যারিস ও লন্ডন ছিল রীতিমতো নোংরা শহর। এবড়োখেবড়ো, কর্দমাক্ত রাস্তা। আর কাঠের ভাঙা বাড়ি অথচ পূর্ব প্রান্তেই কুইন সিটি ছিল ঠিক উল্টো, সোনাদানায় সমৃদ্ধ, শিল্পকলায় পূর্ণ জমকালো চার্চ এবং ব্যস্ত নানা বাণিজ্যিক তত্পরতায়। এই শহর দেখে পর্যটকেরা বিস্মিত এবং প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সপ্তদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপের বিভিন্ন শহর আলোকিত করার জন্য তেলের প্রদীপের ব্যবহার শুরু হয়। নেপলসের রাজা প্রথম স্ট্রিট লাইটের ব্যবহার শুরু করেন। কিন্তু এর জন্য তাঁকে রাস্তার মোড়ে বিশেষ বিশেষ উপাসনালয় স্থাপন করতে হয় এবং অধিবাসীদের বাধ্য করা হয় উপাসনালয়ে বাতি জ্বালিয়ে রাখতে। ১৭০৫ থেকে ১৮০৬ সাল পর্যন্ত এটাই ছিল নেপলসের একমাত্র নিয়মিত আলোর ব্যবস্থা। আর ওই সময় সত্যিকারের স্ট্রিট ল্যাম্পের ব্যবস্থা চালু হয়। মিশিগানের অ্যান আরবোর শহরে যতজন দাঁতের চিকিত্সক আছেন, আমেরিকার অন্য শহরগুলোতে ততজন দাঁতের চিকিত্সক নেই। এমনকি অ্যান আরবোর শহরে যতজন সিঁধেল চোর আছে, আমেরিকার অন্য শহরে ততজন সিঁধেল চোর নেই। ভাষান্তর: হাসান খুরশীদ