শারদীয় বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘিরে ঘিরে নাচ চলিতেছে দুধ-সাদা মসৃণ ফ্লোরে,

গোড়ালিতে গোড়ালিতে আগুনের ফুলকি লাফায়,

উদ্ধত পাছার দুলুনি হানে তব সিবিল কন্ট্রাক্ট,

উড়ন্ত বাহুর ‘আয়-আয়’ মুদ্রা বিতরে ব্যাঘ্রের পায়ে।

বাঘ কেন! বাঘ এল কোত্থেকে এ শারদ প্রাতে?

শুধুই রাত্রে বাঘ আসে, এ কথা সর্বাংশে সত্য নয়,

যখন নাচের ঘূর্ণি ওঠে, মেদ ঝরে বসন্ত বাতাসে,

ফ্লোরে ফঙ্গবেনে, পিচ্ছিল আঁচল ছিঁড়ে হেফাজতে

বুর্জোয়া সমাজে আলগোছে বাঘ ঢুকে যায়, বেঁকিয়ে

চকরা-বকরা লেজ হালুম বলতে গিয়ে বাঘের বাচ্চা

মিঁয়াও মিঁয়াও বলে ডেকে ওঠে, সে গল্পও হাছা বটে

পায়ে-পায়ে বাড়ি লেগে চলেক ওঠে হাতের রঙিন গ্লাস

আর ঝরে মেদ, ঝরে যায় মদ কুরসির নৃত্য বাসরে,

তার তালে বাঘ আসে, আহা বাঘ, বাহাত্তরে বাঘ!