প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসা ফিরে এলে পথগুলো থইথইঝালরে-নকশায় ভেসে যায় কত গন্দোলাচারদিকে সেরেনাদ, যুবক ভুলেছে হইচইভোর থেকে শুরু বজ্র-বিদ্যুতে মনদোলা।ঘাট থেকে সিঁড়ি বেয়ে বাইজি দরোজাভিতরে ঘুঙুর, শিউলির ঘ্রাণ আসেহীরা পান্না হবে, তুমি আজ ধরো যালণ্ঠনে চিনিনি, ঘোমটা খসেছে প্রাতরাশে।এটা খারাপ পাড়া, নেচে নেচে ক্লান্ত নারী।শহরের ভিতরে গুপ্ত শহরেযেতে চেয়েছি কতবার, ছেড়েছি বাড়িগন্দোলা করে যাই, ছাইপাঁশ গিলি নীল নহরে।আশপাশে ঘোরে অশরীরী, তারা না করেবাইজির ভিতরে জাগি অথই সাগরে।