ড. মোহীত উল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক। ২০০৭ সাল থেকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এ ইংরেজি ও মানববিদ্যা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। গল্প, কবিতা, নাটক, উপন্যাস, কলাম, ক্রীড়া-কলাম ও গবেষণানির্ভর প্রবন্ধ লেখেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৯। গল্পে গল্পে ইংরেজি শেখা গ্রন্থের জন্য ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘একুশে পদক’-এ পুরস্কৃত হন। ভালো গানমাত্রই শুনিফাতেমা-তুজ-জোহরা আমার পছন্দের শিল্পী। ইংরেজি স্লো রক আমার খুব পছন্দ। ট্রিসা ইয়ারউড, ক্রিস ডি বার্গ আর ক্রিস রিয়া প্রিয় শিল্পী। তবে পঞ্চাশের দশকের কনি ফ্রান্সিসের ‘লিপ স্টিক অন ইয়োর কলার’ কিংবা জর্জিয়া গিবসের ‘সেভেন লোনলি নাইটস’ গানগুলো অদ্ভুত। হ্যারি বেলাফন্টের ‘নাগিলা হাভা’ গানটি প্রায়ই শুনি। রবীন্দ্রসংগীতে পংকজ মল্লিক আর ঋতু গুহ প্রিয়। চলচ্চিত্রের মধ্যে সম্প্রতি দেখে ভালো লেগেছে কলিন ফার্থ অভিনীত দ্য কিংস স্পিচ। আইরিশ প্রতিরোধ-সংগ্রামের ওপর নির্মিত দ্য উইন্ড শুক দ্য বার্লি ছবিটি অপূর্ব লাগল। কয়েকবার দেখেছি ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত দ্য গডফাদার-এর প্রতিটি খণ্ড।ছবির প্রদর্শনীতে নিয়মিত যাইসবচেয়ে বেশি যাওয়া হয় ফটোগ্রাফি প্রদর্শনীতে। ইউল্যাবে প্রায় ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন হয়। কিছুদিন আগে ঢাকা আর্ট সেন্টারে একটি চিত্র প্রদর্শনী খুব ভালো লেগেছিল।আড্ডা হয় মাঝে মাঝে সন্ধ্যার পর। কখনো কোনো বন্ধুর বাসায়, কখনো কখনো যেকোনো একটা প্রিমিয়ার ক্লাবে। আড্ডার ক্লান্তিকর দিকটি হচ্ছে পরচর্চা আর মজার দিকটি হচ্ছে নিত্যনতুন কৌতুকের সৃষ্টি হওয়া। একসঙ্গে দু-তিনটা বই পড়িউপন্যাস এবং জীবনীগ্রন্থ সবচেয়ে বেশি পড়ি। একসঙ্গে দু-তিনটা বই পড়ি। এখন পড়ছি চিত্রা দেবের ঠাকুরবাড়ির অন্দরমহল। রবীন্দ্রনাথ ঠাকুর আর উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে মেয়ের পিতা হিসেবে তুলনামূলক একটা লেখা প্রায় শেষ করেছি।শিক্ষকতা উপভোগ করি শিক্ষকতা আমার চিরকালের ভালো লাগার কাজ। তবে ২০১১ সালে দুটো উপন্যাস প্রকাশিত হওয়ার পর মনে হচ্ছে, ওটাই সবচেয়ে ভালো লাগার কাজ। নিজস্ব চরিত্র সৃষ্টির স্বাধীনতা সত্যিই এক অনির্বচনীয় আনন্দ। তবে সবচেয়ে ভালো লাগার কাজটি হচ্ছে ধানমন্ডি লেকের পাড়ে হাঁটতে হাঁটতে বাদাম খাওয়া! গ্রন্থনা: মোছাব্বের হোসেন