শিখর জয়ের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডমন্ড হিলারি ও তেনজিংকে দিয়েশুরু। তার পর থেকে শত শত নারী-পুরুষ ছুটে গেছে হিমালয়ের টানে। প্রাণহানির ঘটনাও ঘটেছে অনেক। কিন্তু তারপরও মানুষ থেমে থাকেনি। একের পর এক নতুন ইতিহাস রচিত হয়েছেএভারেস্টকে ঘিরে। আর সেইসব চ্যালেঞ্জ জয়ের গল্পনিয়েই এই আয়োজন। লিখেছেন ইমরুল কায়েসএকজন ব্রিটিশ পবর্তারোহী প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে মোবাইল ফোনসেট থেকে ফোন করেছিলেন। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার জন্য তিনি সহযোগিতা নিয়েছিলেন চাইনিজ মোবাইল ফোনসেট বেইজের। চাইনিজ ফোন কোম্পানির কারণেই সেটা সম্ভব হয়েছিল। (দ্য ইকোনোমিস্ট, মে ২৬, ২০০৭)সাগরমাথা বা আকাশদেবী নামে নেপালিদের কাছে পরিচিত এই রহস্যময় পর্বতের অবস্থান তিব্বত ও নেপাল সীমান্তে। শত শত বছর ধরে মানুষের কাছে এক অধরা, অজানা পবর্তমালা হয়েছিল হিমালয়। ১৮৫২ সালে বাঙালি গণিতবিদ রাধানাথ সরকার ব্রিটিশরাজের ট্রিগনম্যাট্রিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হয়ে হিমালয়ের ১৫ নম্বর চূড়ার উচ্চতা নির্ধারণ করেন এবং প্রমাণ করেন, সমুদ্রপৃষ্ঠ থেকে এই হিমালয়ের চূড়াটিই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশিখর, পরে ব্রিটিশরা যার নামকরণ করেন মাউন্ট এভারেস্ট (যদিও সার্ভে টিমের প্রধান জর্জ এভারেস্ট জীবদ্দশায় বলেছিলেন, এই পর্বতচূড়ার নামকরণ রীতি অনুযায়ী স্থানীয় কারও নামেই হওয়া উচিত)। ২৯ হাজার ২৮ ফিট (আট হাজার ৮৪৮ মিটার) উচ্চতার মাউন্ট এভারেস্টে প্রতিবছর এক অমোঘ আকর্ষণে ছুটে আসছে হাজার হাজার মানুষ। কাজেই কখন কতজন লোক হিমালয়ে উঠছে, সে হিসাব রাখা এখন প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। ২০০৯ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫টি দেশের প্রায় দুই হাজার পর্বতারোহী হিমালয়ে আরোহণ করেছিলেন। তার মানে কি হিমালয়ে ওঠা এখন আর দুঃসাধ্য কিছু নয়? আসলে তা-ও নয়। প্রযুক্তির কল্যাণে পর্বতারোহণ খানিকটা সহজ হয়েছে ঠিকই, কিন্তু তার পরও মৃত্যুর ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ২০০৪ সাল পর্যন্ত হিমালয়ে অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৭৯ জন। তবে ১৯৯০ সালের আগে মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি। গত দশ বছরে পর্বতারোহণের প্রযুক্তিগত উন্নতি ও দক্ষ গাইডের কারণে মৃত্যুর হার অনেক কমে এসেছে। ১৯৯০ সালের ৩৭ শতাংশ থেকে ২০০৪ সালে নেমে এসেছে চার দশমিক চার শতাংশে।১৯২৪ সালে এক ব্রিটিশ পর্বতারোহী দলের দুজন মেলরি আর আরভিন দাবি করেন, তাঁরাই প্রথম মাউন্ট এভারেস্টজয়ী, তাঁরাই এভারেস্টের সামিটে প্রথম পা রেখেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রথম এভারেস্ট বিজয়ী হিসেবে রেকর্ডভুক্ত হন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও দার্জিলিংয়ের এক শেরপা তেনজিং নরগে। ১৯৫৩ সালের ২৯ মে তাঁরা এভারেস্টের চূড়ায় ওঠেন। তবে অনেকেই দাবি করেন, ১৯৫৩ সালের আগে আরও অনেকেই পর্বতের চূড়ায় উঠেছেন, যা রেকর্ডভুক্ত হয়নি।১৯৭০ সাল হচ্ছে রেকর্ডের বছর। এভারেস্টে ওঠা প্রথম মহিলা পর্বতারোহীর নাম জুনকো তাবেই। ১৯৭৫ সালে সামিটে ওঠেন তিনি। ১৯৭৮ সালে রাইনহল্ড মেজনার ও পিটার হাবেলার প্রথম এভারেস্টের চূড়ায় পৌঁছান কোনো রকম অক্সিজেন সিলিন্ডার ছাড়া। পরে ১৯৮০ সালে মেজনার একাই ওঠেন বাড়তি অক্সিজেন ছাড়া।২০০৩ সালে ইউচিরো মিউরা নামের আরেক জাপানি পর্বতারোহী সবচেয়ে বেশি বয়সী এভারেস্ট বিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখান। তখন তাঁর বয়স ছিল ৭০ বছর। আর এ বছর (২০১০) সর্বকনিষ্ঠ (১৩ বছর) পর্বতারোহী হিসেবে ২০০১ সালে করা ১৫ বছর বয়সী টেমবা তিশেরির রেকর্ড ভেঙেছে রোমিরো। তবে এসব রেকর্ডের মধ্যে সবচেয়ে চমকপ্রদ হচ্ছে, ২০০১ সালের ২৫ মে এরিক ভাইহেনমায়ারের করা রেকর্ডটি। তিনিই হলেন ইতিহাসের প্রথম এভারেস্ট বিজয়ী একজন অন্ধ।মাউন্ট এভারেস্টের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়কর বছর ছিল ১৯৯৬। সামিটের খুব কাছাকাছি এ বছর প্রাণ হারান ১৯ জন। সাংবাদিক জন কাকাউয়ার বেঁচে যাওয়াদের একজন। নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি লেখেন বেস্টসেলার বই ইনটু দি থিন এয়ার। ২০০৫ সালের ৩০ মে দুই নেপালি মোনা মুলপাটি আর প্রেম দরজি শেরপা গড়েন আরেক নতুন রেকর্ড, হিমালয়ের চূড়ায় তাঁরা প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন।আর সর্বশেষ, ইতিহাস গড়লেন মুসা ইব্রাহীম। একদা বাঙালি রাধানাথ বেঁধে দিয়েছিলেন যে পর্বত শিখরের উচ্চতা, মুসা ইব্রাহীম উড়ালেন সেখানে প্রথম বাংলাদেশীর বিজয় কেতন।মাউন্ট এভারেস্টে ওঠার প্রথম প্রচেষ্টাই কী সফল হয়েছিল? না। তারপরও মানুষ থেমে থাকেনি। ভবিষ্যতেও থাকবে না। এই অমোঘ রহস্যের হাতছানি আরও অনেককে ঘরছাড়া করবে।