শিবুয়া স্টেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমাস্পদের দূরত্বে আছে গুপ্ত ধ্যানের দৈত্য
অপেক্ষার রাজধানী
শুধু দুরূহ থেকে যায় সাক্ষাৎ
নিয়তির নির্বিকার রাজহাঁস
কাঠের উদরে গিলে নেয় বৈভব
ভবিতব্যের সঙ্গে হাওয়ার মাস্তানি
আর অতিবাহিত সময়ের কানে কানে ফিসফাস
অপেক্ষমাণ আশেক হয়ে যায় শাপগ্রস্ত সিসিফাস