জিল্লুর রহমান সিদ্দিকী, ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। কর্মজীবনের শুরু রেডিও পাকিস্তানে। লেখালেখিতে তিনি সিদ্ধহস্ত। জীবনী, ভ্রমণ, ডায়েরি, অনুবাদ, প্রবন্ধ, কবিতা মিলিয়ে গ্রন্থসংখ্যা প্রায় ৪০। পেয়েছেন বাংলা একাডেমী, স্বাধীনতা পদকসহ উল্লেখযোগ্য অনেক পুরস্কার।পশ্চাৎপদ মানুষের জীবনকথাএকসময় পড়াশোনাটা সকালে সেরে ফেলতাম। এই বয়সে এসে যেকোনো ধরনের বই কখনো সকালে, আবার কখনো বিকেলে পড়ি। পড়ায় কোনো পরিকল্পনা নেই। নতুন বইয়ের চেয়ে নিজের সংগ্রহে আছে এমন বই বেশি পড়ি। বর্তমানে পড়ছি (চিনুয়া আচিবির) আফ্রিকান ট্রিলজি। এতে নাইজেরিয়ার জীবনযাত্রা, পশ্চাৎপদ মানুষের জীবনকাহিনি উঠে এসেছে। দিনের একটা নির্দিষ্ট সময়ে নেহাত অভ্যাসবশত খবরের কাগজ পড়ি। সময় পেলেই গান শুনিগান শোনার কোনো নির্ধারিত সময় নেই। ইচ্ছে হলেই সব ধরনের গান শুনি। পছন্দ রবীন্দ্রসংগীত। বাদ যায় না নজরুলগীতি, পুরোনো বাংলা সিনেমার গান কিংবা গজল। প্রিয় শিল্পীর তালিকাটাও দীর্ঘ। কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, অদিতি মহসিন আর ইফ্ফাত আরা দেওয়ানের গান ভালো লাগে।রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবি দেখে বিস্ময়চিত্র প্রদর্শনীতে খুব বেশি যাওয়া হয় না। সর্বশেষ দেখলাম বেঙ্গল গ্যালারিতে এক বছর ধরে প্রদর্শিত হওয়া নবীন-প্রবীণ চিত্রশিল্পীদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে’। চিত্রশিল্পের খুব বিমূর্ত কাজের মধ্যে ডুবতে পারি না। যদিও অনেকেই বিমূর্ত কাজের দিকে ঝুঁকে পড়েন। ট্র্যাডিশনাল পেইন্টিং বেশি ভালো লাগে। শিল্পের জগৎটাই রহস্যময়। যতই দেখি, অবাক হই। বারবার মনের মধ্যে খেলা করে এই রহস্যময়তা। তবে রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবি দেখে বিস্মিত হই।আড্ডার শ্রোতাখুব একটা আড্ডা দেওয়া হয় না। তবে সকালে হাঁটতে গিয়ে হাঁটা শেষে কখনো কখনো আড্ডায় যোগ দিই। সমবয়সীদের এ এক মিলনমেলা। তবে সব সময়ই নিজে থাকি আড্ডার শ্রোতা হয়ে। আড্ডায় আমার অংশগ্রহণ নগণ্যপ্রায়। বিশ্ববিদ্যালয়ের সেই রসাল আড্ডা আর হয় না, যে আড্ডায় প্রাণ ছিল। এখন কেবলই স্মৃতি রোমন্থন করা। তবে মাঝেমধ্যেই পারিবারিক আড্ডা হয়।লেখার মতো মানসিক অবস্থা নেইলেখালেখির শুরুটা সেই ছাত্রাবস্থা থেকে। প্রকাশিত প্রথম বইটি ছিল অনুবাদের। প্রকাশিত প্রথম প্রবন্ধের বই শব্দের সীমানা। তবে এখন নতুন কিছু খুব বেশি লিখছি না। লেখার মতো মানসিক অবস্থা নেই। আরও সহজ ভাষায় বলতে পারি, লেখার এনার্জি পাই না। তবে সব ভাবনা-চিন্তা মাড়িয়ে প্রকাশিত চার খণ্ডের আত্মজীবনীর পঞ্চম খণ্ড হয়তো প্রকাশিত হবে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার