শিশু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু চিকিৎসা বড়দের চিকিৎসার চেয়ে অনেকটাই ভিন্ন। শিশুদের চিকিৎসা করার সময় ওষুধের মাত্রা ও অন্যান্য বিষয়ের ওপর নিবিড় নজরদারি খুব গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে নজরদারি না থাকলে তা শিশুর জীবনহানির কারণ হতে পারে। এ কারণে শিশুদের জন্য আলাদা চিকিৎসাপদ্ধতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয়।অথচ একটা সময় ছিল, যখন বড়-ছোটনির্বিশেষে সবারই চিকিৎসা মোটা দাগে করে ফেলা হতো। শিশুদের জন্য আলাদা চিকিৎসাপদ্ধতির ব্যাপারটি প্রথম সবার সামনে তুলে আনা হয় প্রাচীন চীনে। আবিষ্কৃত হয় শিশু চিকিৎসার আলাদা বৈজ্ঞানিক পদ্ধতি। গবেষণার মাধ্যমে বের করা হয়, পাঁচ বছর কিংবা এর চেয়েও কম বয়সী বাচ্চারা গড়ন-গঠনের দিক দিয়ে একটি সুনির্দিষ্ট জৈবিক ঘরানার অন্তর্ভুক্ত।চীনে শিশুদের চিকিৎসাপদ্ধতি আবিষ্কৃত হয় খ্রিষ্টপূর্ব দশম শতকে। ওউ নামের একজন চিকিৎসক ব্যাপারটি প্রথম ধরতে পারেন। তিনি ওই সময় তাঁর গবেষণালব্ধ জ্ঞান দিয়ে ফনটানেল ক্যানন নামের একটি গ্রন্থ রচনা করেন, সেখানে বিভিন্ন রোগে শিশুদের জন্য আলাদা চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল