শীতার্ত পঙ্ক্তিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরুদেশে, সাদা বরফের সঙ্গে কালো বরফের দেখাই হয় না।দেখা হয় না—জ্বলে জ্বলে রৌদ্রের সঙ্গে ঝলমলে জ্যোৎস্নার;—আগে হতো।মানচিত্রের নিয়মে, মানুষেরা কাঁটাতার দিয়ে আকাশকে আলাদা করেছে।আলাদা ছাতার নিচে, দূরে দূরে, জ্যোৎস্না আর রোদ;অথচ, একটাই শীত!২.শীত এসে গেছে।খড়কুটো জড়ো করে আগুনকে ডেকে বললাম—আগুনের কাছে গেলে আরও বেশি শীত করে কেন?৩.রেলগাড়ি চলে গেছে। ইস্টিশানে ধ্রুবতারা জ্বলে,—টিনের চাদর, নিচে কুয়াশায় কেটে গেছে দুই যুগ শীত;শেষের কবিতা শেষে আরও কাছে এসেছে অমিত।৪.শীত এসে গেছে। এই শীত একজনে ঠেকাতে পারবে না।এ কথার কী কী অর্থ হয়?এর উত্তর জানে শুধু ইতালির মেয়ে সিনোরিতা,যাবার আগেই তাই ঝরেছিল অতিরিক্ত দু-চারিটি পাতা।৫.কে কাকে বলেছে এই কথা—এইবার খুব বেশি শীত পড়তে পারেকেননা, আগের মতো থাকব না কাছে।৬.হিমাঙ্কের রেখা ছুঁয়ে শীতঘুমে কী রকম স্বপ্ন দেখে সাপ?দূরাগত, কালো-সাদা সিনেমার মতো?চোখেরও বয়স হয়, শীত নামে; তবু এই বিকেলবেলায়গুটিপোকা, কেন নগ্ন হলে?