শীতের ঝরোকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসেম্বর-সন্ধ্যা, তোমার গানে আছড়ে পড়ি আমি; ক্ষুধানৃত্যের ঢেউ। দিকে দিকে জাগ্রত পিপাসার অনিন্দ্য উদয়রেখা। এমন ভানুমতীর কালে স্মৃতির কফিনও খুঁজে ফিরতে হয়। কত জতুগৃহ, শ্মশানসিঁড়ি পেরিয়ে এসেছি দুয়ারে তোমায়। যখন পৃথিবী মানে হাড়বণিকের আশ্রম আর কচি কচি কবরফুলের ঘ্রাণে ক্রমশ অস্তমিত সব কুয়াশাকোরাস।