শুঁয়াপোকার কাছে ক্ষমাপ্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডানা ছিঁড়ে নেওয়া প্রজাপতিরা
শৈশব থেকে ফিরে ফিরে আসে, জেঁকে ধরে
অসম্ভব দুঃখী এই প্রাণগুলো পাখাহীন
ফলত জোঁকসদৃশ ও রাগত
নিমেষেই নেয় শুষে জীবনের রং
ডাকটিকিটের বদলে জমানো পুরোনো পাখারা
ভেঙে রেণু হয়ে পড়ে অ্যালবাম থেকে
অনুশোচনার তিলক পরায়
পাশে শুয়ে থাকা দিনলিপির ললাটে
সেই মাকড়সার জালে গড়া ফাঁদ
কৈশোরের নির্ভেজাল উচ্ছ্বাস
আঙুলের ডগার চকচকে রং
আজ ক্ষমাহীন ব্যঙ্গ আঁকে বেসিনের আয়নায়
যতই বন্দনা করি শুঁয়াপোকার
স্বপ্নভুক আরশোলায় ছেয়ে যায় বাগানবিলাস