শুঁয়াপোকার কাছে ক্ষমাপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডানা ছিঁড়ে নেওয়া প্রজাপতিরাশৈশব থেকে ফিরে ফিরে আসে, জেঁকে ধরেঅসম্ভব দুঃখী এই প্রাণগুলো পাখাহীনফলত জোঁকসদৃশ ও রাগতনিমেষেই নেয় শুষে জীবনের রংডাকটিকিটের বদলে জমানো পুরোনো পাখারাভেঙে রেণু হয়ে পড়ে অ্যালবাম থেকেঅনুশোচনার তিলক পরায়পাশে শুয়ে থাকা দিনলিপির ললাটেসেই মাকড়সার জালে গড়া ফাঁদকৈশোরের নির্ভেজাল উচ্ছ্বাসআঙুলের ডগার চকচকে রংআজ ক্ষমাহীন ব্যঙ্গ আঁকে বেসিনের আয়নায়যতই বন্দনা করি শুঁয়াপোকারস্বপ্নভুক আরশোলায় ছেয়ে যায় বাগানবিলাস