শুকনো পাতার ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের কেউ-কেউ মায়ের নোলক হারিয়েছেন কেউ-বা বাবার
কলম; ছবিতে আঁকা সোনার বাংলা কিছু হারিয়েছেন কি না এখন
আর মনে করতে পারি না; পথিক তুমি পথ হারাইয়াছ? একমুঠো
মুড়ি জোটে এক ঢোক পানি; হেনাকে জিজ্ঞেস করা হয়নি সে-ও
কিছু হারিয়েছে কি না