শেষ কথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যখন সকল কথা শেষ হয়ে যায়না-বলা কথার ভার মূক স্তব্ধতায়কাঁপে ভীরু প্রদীপের শিখার মতন।দিনে যত আনাগোনাকথা দিয়ে জাল বোনাথেমে যায় একদিন হঠাত্ কখন।থামে না তো স্রোত, শুধুসরে যায় ঘোলা জল।কাটে না তো সুর, শুধুপড়ে যায় ঝরা দল।তখন হূদয়ে নামে ভোরের আকাশপাখা মেলে বুনো বালিহাঁস,সকালের রোদ গায়কালো মেঘ ছেড়ে যায়ভুলে গেছে বাসা তারজানে শুধু সে সাঁতার।