শেষ রাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুমটা জাস্ট জমাট বেঁধেছিল
এ সময়ে টেলিফোন
মৃত্যুর গন্ধ নিয়ে উড়ে এল তোমার কথারা
যার যাওয়ার কথা না, সে-ই চলে গেল
যেন ধীরেসুস্থে হেঁটে হেঁটে নক্ষত্রপাড়ায়
আর এই নক্ষত্রপাড়ার দিকে
তার ধীরেসুস্থে হেঁটে যাওয়া দেখে—
সপ্তর্ষিমণ্ডলে আড্ডাটা আজ
ভালোই জমবে, মনে হলো।