ষাঁড় ও সূর্যাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা দুজন অদিনের ধান, ভ্যানগাড়ির মতো হাবা জ্ঞানী হেমন্তে ষাঁড়ের নৃত্য দেখেছি, সূর্যাস্তও দেখেছি।আমরা জানি, যে জন্মাবার সে জন্মেছে। আমাদের দুজনের মৃত্যু হবে দুরকমভাবে বোকা নদীর পাড়ে। নদীর নাভিতে থাকবে বালুচর।সেখানে কবিতা পড়বে হ্যাট পরা পাগল। সেখান থেকেই একদলমৃত্যুপথযাত্রী বৃদ্ধ যৌবনকে অভিশাপ দিয়ে মিছিল নিয়ে ছুটবে গুদামঘরে।আমরা শুনব বালির গভীরে শিশুর কান্না। সন্দেশের মতো সূর্যের পাশেমাছি দেখতে দেখতে ভাবব—লাইব্রেরির পর লাইব্রেরি ঘেঁটে কেবল জানা যায় জগতে বহু কিছুই নাই দরকার।জগৎ লঞ্চের ভিখিরির গানে গানে স্কুলছুট আর লাইসেন্সহীন হতে চাইছে।