সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ফাইনেস্ট গজলস অব মেহেদী হাসানবিখ্যাত গজল সংগীতশিল্পী মেহেদী হাসানের বাছাই করা গজল থেকে একটি অ্যালবাম বাজারে এসেছে। এর নাম দ্য ফাইনেস্ট গজলস অব মেহেদী হাসান। রানজিন হি শাহী, খোদা কারেকি মোহাব্বাত মিন, দেখতো দিলকি জান সে, জিন্দেগি মিন তো সাবহি, গুলশান গুলশান শোলাসহ মোট ১৪টি গজল স্থান পেয়েছে এই অ্যালবামে।চৈতালী চাঁদনী রাতেকবি কাজী নজরুল ইসলামের কথা ও সুরে চৈতালী চাঁদনী রাতে নামের নজরুলসংগীতের অ্যালবামে গেয়েছেন ধীরেন্দ্র চন্দ্র মিত্র। এই অ্যালবামে ফুলের জলসায় নীরব কেন, তুমি আমার সকালবেলার, নিশি রাতে রিমঝিম, বিদায় সন্ধ্যা আসিলসহ মোট ১৪টি নজরুলসংগীত স্থান পেয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।