সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত কম্পোজারদের অ্যালবামবিটোফেন, মোৎসার্ট, বাখ, চাইকোভস্কি, ও ভিভালডি। জার্মানিতে জন্ম নেওয়া বিটোফেন বিশ্বসংগীত ক্লাসিক থেকে রোমান্টিক যুগে প্রবেশের সময় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই সংগ্রহে বিটোফেনের সেরা কিছু কাজ সংকলিত হয়েছে। ক্লাসিক্যাল যুগে সবচেয়ে প্রতিভাবান সংগীতজ্ঞ হিসেবে গণ্য করা হয় মোৎসার্টকে। ৬০০-এর বেশি কাজ রয়েছে তাঁর। ছেলেবেলাতেই সংগীতপ্রতিভার স্বাক্ষর রেখে লোকজনকে চমকে দিয়েছিলেন মোৎসার্ট। বাখ জার্মান মিউজিক স্টাইলকে আরও সমৃদ্ধ করেন। এই অ্যালবামের বাকি দুজন সংগীতজ্ঞ হচ্ছেন চাইকোভস্কি ও ভিভালডি।সূত্র: গানের ডালি, এ্যালিফ্যান্ট রোড, ঢাকা