সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরের ভুবনেবিখ্যাত গায়ক মাহমুদুন্নবীর গান অনেককে দোলা দেয় এখনো। তাঁর গেয়ে যাওয়া গানগুলোই আবার নতুন করে গেয়েছেন তাঁর মেয়ে ফাহমিদা নবী। সুরের ভুবন নামের এ অ্যালবামটি বাজারে এনেছে সাউন্ডটেক। মাহমুদুন্নবীর বিভিন্ন সময়ে গাওয়া গান বাছাই করে এই গানের অ্যালবামটি সাজানো হয়েছে। ‘সুরের ভুবন’, ‘আমার বাবার মুখে’, ‘আমি সাত সাগরের’, ‘প্রেমের নাম বেদনা’, ‘গানেরই খাতায় স্বরলিপি’, ‘তুমি কখন এসে’, ‘সালাম পৃথিবী তোমাকে’, ‘এক অন্তবিহীন স্বপ্ন’ প্রভৃতি গানসহ মোট ১২টি গান স্থান পেয়েছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।