সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদ প্রাতেবাংলাদেশের অতি পরিচিত রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। তাঁর কণ্ঠে অনেকবার বিভিন্ন রবীন্দ্রসংগীত জনপ্রিয় হয়েছে আমাদের দেশে। সম্প্রতি এই রবীন্দ্রসংগীতশিল্পীর নতুন একটি গানের অ্যালবাম বের হয়েছে। শারদ প্রাতে নামের এই রবীন্দ্র গানের অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। ‘আমার রাত পোহাল’, ‘আমার মন মানে না’, ‘ওগো আমার চির-অচেনা পরদেশি’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘আমি নিশিদিন তোমায় ভালোবাসি’ প্রভৃতি গানসহ মোট ১০টি রবীন্দ্রসংগীত স্থান পেয়েছে অ্যালবামটিতে। সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।