সংহার ভুলে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরে লুকিয়ে থেকে বহুদিন ধাতু হাতে নিয়ে ঘুরে বেড়িয়েছি। শিকারির রক্তে কাঁপন ধরিয়ে হৃৎপিণ্ড ঘুরে দেখব বলে পাথর টুকরো হতে হতে রয়ে গেছি আবার শ্বেতপাথরের খাদে।

দাহ্য ছিলাম শিয়রে সেই পোড়া কাঠ। আগুনের স্মৃতি ঠুকেছি কেবল; যদি কখনো ফায়ার স্টেশনে সাইরেন বেজে ওঠে। যদি কখনো আগুন নেভাতে বৃষ্টির ফোঁটা নেমে আসে উদোম প্রান্তরে।

সেই প্রাচীন দুপুরে যে পাখির নিশ্বাসে রচিত হলো ইস্পাতের ঈষে খুঁড়ে ফেলা মাটির কাঁকর। হাতিয়ার হাতে তবু জীবনের সংহার ভুলে যাওয়া।