সত্য ও সুন্দরে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার চোখের সামনে ঝুলছে অনন্ত জিজ্ঞাসার জাল প্রশ্নে প্রশ্নে জর্জরিত হতে হতে এক সময় খুলে যায় মহাকালের রহস্যকপাট— আমি ধীরে অতি সাবধানে পা ফেলতে থাকি এগিয়ে যাই একটু একটু করে আরেকটু, এতকাল দণ্ডায়মান পুরুষ সমস্ত পৌরুষ নিয়ে ঝাঁপিয়ে পড়ি লীলাময়ীর সিংহদ্বারে আমাকে পরমযত্নে বুকে আগলে ধরার মুহূর্তে আমি টের পাই— ব্রহ্মাণ্ডের প্রতি পরতে পরতে আমিই তো বিরাজমান,পরমসত্তা দ্বিধা বিভক্তির ঊর্ধ্বে আমাকেই দাঁড় করিয়ে দিয়েছে ইহকাল এবং পরকালের সাঁকো স্বরূপ আমাতেই তার অস্তিত্ব তাহাতেই আমি, আমি তার কথা বলি সে আমার কথা বলে, দুজন দুজনায় লীন আমরা দুজন সত্য ও সুন্দরে বিলীন।