সত্যজিৎ রায়ের লেখা লিমেরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যে সাহেব তার যে ছিল নাক

দেখলে পরে লাগত লোকের তাক

            হাঁচতে গিয়ে হ্যাঁচ্চো হ্যাঁচ

            নাকের মধ্যে লাগল প্যাঁচ

সাহেব বলে, ‘এইভাবেতেই থাক।’

পাগলা গরু সামলানো যা ঝক্কি,

আমার কথা শুনবে কেনো লোক কি?

            কাছে যখন পড়বে এসে

            বলবে তারে মিষ্টি হেসে,

‘আমার ওপর রাগ কোরো না লক্ষ্মী!’

চোরের ভয়ে রামনারায়ণ খোট্টা

ঘুমোয় বসে বন্ধ করে দোরটা,

            এই সুযোগে দুই ইঁদুরে

            দিব্যি খেলো পেটটি পুরে

ঝোলানো তার সাধের হ্যাট আর কোটটা।

l লিমেরিক এক বিশেষ ধরনের পদ্য। যেখানে মিলবিন্যাস ক ক খ খ ক। সাধারণত পাঁচটি চরণের এই পদ্যে তৃতীয় ও চতুর্থ পঙ্‌ক্তি অন্যগুলোর চেয়ে আকারে ছোট হয়।